1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন - দৈনিক সত্যের দর্পণ ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

রওশন আলম
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭২৪ Time View
ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

মোঃ রওশন আলম পাবনা জেলা প্রতিনিধি- ঈশ্বরদী পৌর এলাকার কাচারীপাড়া মোড়ে ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮ টায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডা থেকে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে ওই এ্যাম্বুলেন্সের থাকা রোগী আব্দুর রউফ (৫৩), তার স্ত্রী শিউলী বেগম (৪২), ছেলে রিজভী (১৯) এবং ড্রাইভার ইমরান (৩৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষণিভাবে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেলে তাদের স্থানান্তর করেন। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর আমরা পেয়েছি। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভার ইমরানের অবস্থা বেশি গুরুতর। তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাক এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD