1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছাপ্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছাপ্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা  - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছাপ্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ Time View

ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে ঝিকরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায়  প্রেসক্লাব কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন তাকে দেয়া সংবর্ধনার জবাবে প্রেসক্লাবের সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি দেশ জাতি ও সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে আশা প্রকাশ করে বলেন,গঠনমূলক সমালোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করা সাংবাদিকদের দায়িত্ব। যার ইতিবাচক দৃষ্টান্ত ঝিকরগাছার গণমাধ্যম কর্মীরা রেখে চলেছেন।

ঝিকরগাছায় যোগদানের পর মাত্র পাঁচ মাসের রাষ্ট্রীয় সেবায় সততা ও কর্মনিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি ও নজরুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান,রাফিউল ইসলাম অন্তর,,আশরাফ আলী,আসাদুজ্জামান আসাদসহ ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,কার্য নির্বাহী সদস্য আসাদুজ্জামান টুটুল,উপজেলা ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, গদখালি ফুল চাষী ও ব্যবসায়ী কল্যান সমিতির নেতা মো: মনজুর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে সকালে শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ,পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শফিয়ার রহমান, লাউজনি মাধ্যমিকের প্রধান সেলিম রেজা, বি এম মাধ্যমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, সম্মিলনী মাধ্যমিকের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ আবু জাফর,আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  মোহাম্মদ জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, আবু আহসান।

এছাড়া উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা:  রনি খাতুনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্কাউট’র কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ,সম্পাদক আলী তারেক, সরকারি এমএল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ,সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আকিবুজ্জামান, বিএম প্রাইমারির প্রধান ইকবাল আহমেদ রাজু, পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ মনিরুজ্জামান প্রমুখ। শিক্ষকবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবর্ধনার জবাবে শিক্ষকবৃন্দকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD