1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস- উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন (Be a Hand Washing Hero)” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঝিকরগাছা সরকারি বিএম মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝিকরগাছার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।

উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, উপজেলা বিআরডিবি অফিসার, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা । এসময় বক্তব্য রাখেন, সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল আলম, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তাসরিফ হোসেন, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, উপজেলা কাজী সমিতির সভাপতি কে এম ইদ্রিস আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সিসিটি জেসমিন নাহার প্রমুখ।

আলোচনা সভায় ইউএনও এম সাইফুল্লাহ বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই। তারা সবাইকে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD