
ঝিকরগাছায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় পাশকৃত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সুলতান মাহমুদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আয়ুব হোসেন পন্ডিত, সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সাবেক শিক্ষার্থী আবুবকর সিদ্দিকীসহ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৫শতাধিক শিক্ষার্থী-অভিভাবক সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলদিয়ে বরণ করে নেয়া হয়।