
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছায় দূর্ধর্ষ সন্ত্রাসী জুয়েল রানা (৪০) কর্তৃক এক গৃহবধুকে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বিকালে উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামে। বর্তমানে গৃহবধু সায়মা খাতুন (৩৫) ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
আহত গৃহবধু সায়মা খাতুন ও তার স্বামী ইউসুফ আলী জানিয়েছেন, প্রতিপক্ষদের সাথে জমাজমি সংক্রান্ত একটি বিরোধ দীর্ঘদিনে। যা আদালতে বিচারাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে গত (০২মে)শুক্রবার দুপুরে একই গ্রামের মৃত-জামশেদ আলীর ছেলে সন্ত্রাসী জুয়েল রানা আচমকা সায়মা খাতুনের উপর হামলা করে। ইতিপূর্বেও এই জুয়েল রানা ওই গ্রামের নিরিহ মানুষের উপর হামলা ও মারপিট করেছে এবং তার বিরুদ্ধে এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানাগেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নিকট জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি। । এ ব্যাপারে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।