1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি – যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় ঝিকরগাছায় আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসা আয়োজনে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) আসরবাদ ইফতারপূর্ব শুকরিয়া জ্ঞাপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী। আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহ্জালাল আলম, এডাব যশোরের সভাপতি মোঃ শামসুল আলম ও ঢাবি ফোরাম যশোরের সভাপতি মোঃ সাইফুল্লাহ খালেদ। দোয়া পরিচালনা করেন, সাহারা-জামান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজান আলী, সদস্য মোঃ শাহিন আহ্ম্মেদ, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইমতিয়াজ আহম্মেদ জাবিরের বাবা মোঃ নওশের আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলহাজ্ব সাহারা-জামান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।  অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, এই রমজানে সবাইকে নিয়েই ভালো থাকতে হবে।

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও  হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি বলেন, যাদের টাকা পয়সা বেশি আছে,তারা নিজেরা নিজেদের মত করে খরচ না করে, প্রতিবেশিসহ আশপাশের সকলকে নিয়েই ভালো থাকার অভ্যাস করি। তিনি বলেন, এই রমজানে আমরা যেনো সবাইকে নিয়ে একত্রিত হতে পারি। একে অপরের সাথে কুশলাদী বিনিময় করতে করি, একজনের সাথে যদি একটি খেজুরও শেয়ার করে খেতে পারি তাহলে ইসলামীর দৃষ্টিকোন থেকে, সামাজিক দৃষ্টিকোন থেকে এবং মানবিক যায়গা থেকে মনে করি এটি একটি চমৎকার যায়গা। তিনি বলেন, আমাদেরকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাসহ মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি গুলো নিজনিজ যায়গা থেকে প্রতিহত করতে হবে। তবেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD