1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ার শিল্পায়ন ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ নিয়ে ১৮ জুলাই গোলটেবিল বৈঠক - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ার শিল্পায়ন ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ নিয়ে ১৮ জুলাই গোলটেবিল বৈঠক - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ার শিল্পায়ন ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ নিয়ে ১৮ জুলাই গোলটেবিল বৈঠক

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮৪ Time View
কুষ্টিয়ার শিল্পায়ন ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ নিয়ে ১৮ জুলাই গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, শিল্পায়নের প্রসার এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের দাবিকে সামনে রেখে আগামী ১৮ জুলাই (শনিবার) সকাল ১০টায় এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (KRDF)।

ঢাকার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (PIB), ৩ সার্কিট হাউজ রোড, রমনা-এ অনুষ্ঠিতব্য এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন বুয়েটের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (KRDF)-এর আহ্বায়ক স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ।

আয়োজকরা জানিয়েছেন, কুষ্টিয়ার শিল্পায়নের সম্ভাবনা, টেকসই নগর উন্নয়ন এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন। আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত করণীয় নির্ধারণ এবং সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণই এ আয়োজনের মূল লক্ষ্য।

কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সদস্য-সচিব সাইদুর রহমান সংশ্লিষ্ট সকলকে উক্ত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD