1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত  - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত  - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ Time View
কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আশরাফ আলী খান এর ছেলে কল্যানপুর বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।

গতকাল ( ৩ জুন) সন্ধ্যার পরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাকে হত্যা উদ্দেশ্যে তার উপর হামলা চালায় বলে জান তার পরিবারের লোকজন।

আশিকুজ্জামান সাগর খান, বলেন তাকে পূর্বে থেকে একই এলাকার মৃত মোস্তফা, ছেলেরা ও বংশের লোকজন বিভিন্ন হুমকি দিয়ে আসছে। গতকাল (৩ জুন) রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি আসার সময় কিছু বুঝে উঠার আগেই  পূর্বে থেকে ওতপেতে থাকা ২০ থেকে ৩০ জন ব্যক্তি আমার  উপর হামলা চালায়। এবং আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে  আমার গলায় কোপ দেওয়ার চেষ্টা করলে আমি ঠেকানোর চেষ্টা করলে আমার হাত কেটে যায়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা চলে যায়। এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি আমরা।

এদিকে গোলাম মোস্তফা’র পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD