1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন পশুপাখির জন্য পানির পানপাত্র স্হাপন ও আলোচনা সভা - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন পশুপাখির জন্য পানির পানপাত্র স্হাপন ও আলোচনা সভা - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন পশুপাখির জন্য পানির পানপাত্র স্হাপন ও আলোচনা সভা

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২ Time View

ভেড়ামারা প্রতিনিধি – ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত শুক্রবার সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো: “Inspired by Nature. For Climate. For Our Future.” (প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।) বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা”।

দিবসটি উপলক্ষে তিনি আরো বলেন, জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে সকল সাংবাদিক কে গণসচেতনতা সৃষ্টিতে আহবান জানান।

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশরও বেশি দেশে ৫জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর ভেড়ামারার পক্ষ থেকে কোন কর্মসূচি আমাদের চোখে পড়েনি।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক দৈনিক মুক্তবার্তা, সাপ্তাহিক জাগরণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি, দৈনিক হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ সাধনা রাণী তার বক্তব্যে বলেন, বায়ুদূষণ রোধ করি,বাসযোগ্য ভবিষ্যত গড়ি।
সুস্থভাবে বেঁচে থাকার প্রথম শর্ত দূষণমুক্ত সবুজ পৃথিবী।

গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম বলেন, সকল কর্মব্যস্ততা কে সরিয়ে রেখে নিজেকে এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকতে আসুন আজ এবং এখন থেকে পরিবেশকে বাঁচিয়ে রাখার প্রথম পদক্ষেপটি গ্রহণ করি এবং আজ থেকেই আমরা সকলে ১ টি করে হলেও গাছ লাগাই, পরিবেশ বাচায়।
প্রচার সম্পাদক দৈনিক সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান বলেন, ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন গড়তে সবুজ পৃথিবীর প্রত্যাশায় ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।

ভেড়ামারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন পশুপাখির জন্য পানির পানপাত্র স্হাপন ও আলোচনা সভা

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের প্রচার সম্পাদক হাফিজুর রহমান, ধর্মীয় সম্পাদক সাফায়েত মাহমুদ সাজ্জাদ, সাংবাদিক টিটো, বর্ন্যা প্রমূখ।

আলোচনা সভা শেষে গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট এর ক্যানেলের ধার দিয়ে প্রায় শতাধিক গাছ লাগানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD