
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় অবৈধ ভাবে বালুমাটি কাটার অপরাধে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাওসো গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবেঝিকরগাছায় মাটিবালু বিক্রির অপরাধে আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ মোজাম্মেল হককে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানাগেছে।
অপরদিকে সম্প্রতি উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খলসী গ্রামে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করেছেন, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাভিদ সারওয়ার।