
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আগামী ৩০ শে মে উপলক্ষে ঝিকরগাছায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৬মে) শুক্রবারবিকেলে ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা ইমতিয়াজ আহম্মেদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন। বিশেষ অতিথি পৌর বিএনপি সাধারণ সম্পাদক রাশিদুল মোমিন সুজন, উপজেলা বিএনপি নেতা সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।
, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফয়সাল মুকুট, পৌরযুবদল নেতা নুরুন্নবী খান শিপন, পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ কবীর হোসেন বাবু, পৌর বিএনপির সদস্য মোকারম হোসেন তুহিন, মহিলা দলের সদস্য কারিমা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সভাপতি শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক তারিক মোহাম্মদ, নেওয়াজ মোর্শেদসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৮ নং ওয়ার্ড এলাকাবাসী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মইদুল ইসলাম জনি।
