
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ২৫ মার্চ গন হত্যা দিবসও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।(২৭ মার্চ) সকালে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার , ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার দারোগা মোহাম্মদ আলিমুজ্জামান, ঝিকরগাছাউপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা , ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ঝিকরগাছা উপজেলা,যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা জামায়তেইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, ঝিকরগাছা উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ,বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।