1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭২ Time View
ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায়

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিকরগাছা বিএম হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন, ইউএনও সাফফাত আরা সাঈদ।

প্রথমে বালিকা দলের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মাটিকোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মাটিকোমরাকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়ে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বিকাল ৫টায় বালকে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। খেলায় বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

পুরুস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল ও গোলাম কিবরিয়া, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বৈশম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক জেলা সভাপতি সাহিদ হাসান শামিম, সভাপতি গাজী মোস্তফা কবির উদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পলাশ, সাবেক সভাপতি সহ-সভাপতি এস এম আরিফুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD