1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: যশোরের ঝিকরগাছা   উপজেলা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে পৌরসভা একাদশকে টাইবেকারে ০৪ গোলে হারিয়ে বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (২৪জুলাই) বিকালে বি এম হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলের মধ্যে গোল না হওয়ায রেফারি দু দলের ভাগ্য নির্ধারণে টাইবেকারের সিদ্ধান্ত নেন। এতে উদ্বোধনী ম্যাচের শুরুতেই বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হলো।
হাজারো দর্শক নন্দিত এ খেলা বেলুন উড়িয়ে  আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদককে না বলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আষাঢ়ের বেরসিক বৃষ্টি এ খেলায় ক্রীড়ামোদী ফুটবলপ্রেমী দর্শকদের আটকাতে পারেনি। খেলা শুরুর পরপরই স্বাগতিক বিএম হাই স্কুলের মাঠ দশর্কেভরে যায়।আবহমান কাল ধরে ফুটবল যে জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ঘিরে।
বৃষ্টি বিঘ্নিত খেলার মাঠে উভয় দলের মধ্যে ছিলো  পাল্টাপাল্টি তীব্র আক্রমন। বিশেষ করে রক্ষণভাগের চৌকস ফরোয়ার্ড খেলোয়াড়দের বিধ্বংসী সমান আক্রমন। উভয় দলের সমর্থকদের মধ্যে এই পরিস্থিতিতে ছিলো টানটান উত্তেজনা। তবে শেষ নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলের গোল না হওয়ায় টাইবেকারে ভাগ্য নির্ধারিত হয়।উল্লেখ্য খেলায় ঝিকরগাছা পৌরসভা একাদশ ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD