
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক ইসমাইল হোসেন, এম আর মাসুদ, আলমগীর হোসেন, কে এম ইদ্রিস আলী, রেজোয়ানুল হক বাপ্পি, আশরাফুল আলম রানা, আবিদুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, হুমায়ুন কবির, হাফিজুর রহমান, শাহাবুদ্দিনসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ উপস্থিত সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেছেন।