
ঝিকরগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাকিবুল ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের মোঃ জয়নালের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। পরে ডাক্তারের
চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয় ।
রাকিবুলের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।