1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে মাদক সহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে মাদক সহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে মাদক সহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৯ Time View
দৌলতপুরে মাদক সহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের সাধারন জনগন মাদক সহ এক যুবককে আটকে থানা পুলিশের হাতে তুলে দিলেন।

শনিবার রাত অনুমানিক ১০ টার দিকে সংগ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে মোঃ রুপচাঁদ আলী।

এ সময় রুপচাদ আলীর ত কাছে তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসী শাকিবুল ইসলাম সহ একাধিক ব্যক্তি বলেন, ৫ আগস্টের পরে এলাকায় মাকদকের অপব্যবহার বৃদ্ধি পেয়েছে পাড়া মহল্লায় হাত বাড়ালেই মিলছে মাদক । পুলিশ প্রশাসনকে মাদকের তথ্য দিলেও পুলিশ কোন কাজ করেনা। তাই আমরা বাঁধ্য হয়ে আজ এলাকাবাসী মাদক ক্রয়বিক্রয়ের সময় হাতে নাতে রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটকে পুলিশের হাতে তুলে দেই।

এদিকে মাদককের ক্রেতাকে আটকে পুলিশে দিলেও মাদকের মূল মালিক ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় এবং মাদক ধরিয়ে দেওয়ার কারনে এলাকাবাসীর উপরে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে আটকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD