1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ - দৈনিক সত্যের দর্পণ পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ Time View

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ESKUF’ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পত্নীতলা থানার একটি টিম উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি মো. ফিরোজ কামাল (৩০), তিনি সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদক ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পত্নীতলা থানা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এসব মাদক নওগাঁ জেলায় এনে সরবরাহ করত বলে জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD