1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৬২ Time View

মধ্যনগরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে দ্বিতীয় দফায় সরকারি খাস জমি থেকে আরও দুইজন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার(১৬জুন)সকাল ১১টার দিকে মধ্যনগর বাজারের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশিলা খানম ও নয়ন মড়ল নামে দুই ব্যক্তি যথাক্রমে ১.১২৩ শতাংশ ও ২.০২ শতাংশ সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জমিগুলোর কোন বৈধ লিজ বা দলিল না থাকায় জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য,জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১৭ এপ্রিল মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার আদেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টার দিকে উক্ত দুটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এর আগেও ২০২৪ সালের ২৮ নভেম্বর মধ্যনগর বাজারের কাচারী রোড এলাকায় ১৫ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে প্রশাসন।

আজকের উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মধ্যনগর থানার উপ-পরিদর্শক বিকাশ সরকার। তার নেতৃত্বে পুলিশের একটি দল পুরো অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন করে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)উজ্জ্বল রায় বলেন,“নয়ন মড়ল ও আশিলা খানম দীর্ঘদিন ধরে মোট ৩.২৫ শতক খাস জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক মহোদয় গত ১৭ এপ্রিল আমাকে উচ্ছেদের নির্দেশনা দেন। সেই অনুসারে আজ আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি।সরকারি ও জনস্বার্থে এই ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD