1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বিজিবির অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র'সহ ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ বিজিবির অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র'সহ ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বিজিবির অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র’সহ ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার

রুহুল আমিন খন্দকার
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৮৮ Time View

বিজিবির অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র’সহ ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ, নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্র উদ্ধার, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষ্ঠার সাথে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলতি বছরের ল গত ফেব্রুয়ারি মাসে সর্বমোট ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী উদ্ধার করেন।

আজ বুধবার (৫ মার্চ) ২০২৫ ইং বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পিবিজিএমএসের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে যথাক্রমে- ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৭,২০৪টি তৈরি পোশাক, ১২,২০২ মিটার থান কাপড়, ৩,৩৯,৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭,১৬৬টি ইমিটেশন গহনা, ১৬,৮৬,৭৩৯টি আতশবাজি, ৬,৭৮২ ঘনফুট কাঠ, ২,৪৩৪ কেজি চা পাতা, ৪৮,৮৩৯ কেজি সুপারি, ২,৬৯,৮২৪ কেজি চিনি, ৪,০৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩,৮২০ কেজি কয়লা, ১,৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩,৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০,৬২৪টি চশমা, ৬৭,১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪,৩৩৬ কেজি পিঁয়াজ, ২,৪৮৩ কেজি রসুন, ১৩,৪০৬ কেজি জিরা, ২,৮৩৫ কেজি কিসমিস, ১,৯১,৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাত বোমা। এছাড়াও গত মাসে বিজিবির বিভিন্ন ইউনিট কতৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে, ১১,৫৯,৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩,০৪৪ বোতল ফেনসিডিল, ১৪,৯৩৫ বোতল বিদেশী মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২,৬৯৩ কেজি গাঁজা, ৩,৪০,২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০,৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬,৯৭,৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯,৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। এছাড়া বান্দরবানে ২৮.৫ একর পপি করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা’সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা কালে ৯৩১জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোও হয়েছে।

বিজিবির অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র'সহ ১৭০ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার  

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ, নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্র উদ্ধার, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষ্ঠার সাথে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলতি বছরের ল গত ফেব্রুয়ারি মাসে সর্বমোট ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী উদ্ধার করেন।

আজ বুধবার (৫ মার্চ) ২০২৫ ইং বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পিবিজিএমএসের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে যথাক্রমে- ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৭,২০৪টি তৈরি পোশাক, ১২,২০২ মিটার থান কাপড়, ৩,৩৯,৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭,১৬৬টি ইমিটেশন গহনা, ১৬,৮৬,৭৩৯টি আতশবাজি, ৬,৭৮২ ঘনফুট কাঠ, ২,৪৩৪ কেজি চা পাতা, ৪৮,৮৩৯ কেজি সুপারি, ২,৬৯,৮২৪ কেজি চিনি, ৪,০৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩,৮২০ কেজি কয়লা, ১,৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩,৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০,৬২৪টি চশমা, ৬৭,১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪,৩৩৬ কেজি পিঁয়াজ, ২,৪৮৩ কেজি রসুন, ১৩,৪০৬ কেজি জিরা, ২,৮৩৫ কেজি কিসমিস, ১,৯১,৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাত বোমা। এছাড়াও গত মাসে বিজিবির বিভিন্ন ইউনিট কতৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। 

জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে, ১১,৫৯,৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩,০৪৪ বোতল ফেনসিডিল, ১৪,৯৩৫ বোতল বিদেশী মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২,৬৯৩ কেজি গাঁজা, ৩,৪০,২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০,৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩,৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬,৯৭,৮৭২ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট এবং ৫৯,৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। এছাড়া বান্দরবানে ২৮.৫ একর পপি করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা'সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশী নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা কালে ৯৩১জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোও হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 05/03/2024 🇧🇩

RUHUL AMIN, DHAKA- 05/03/2024 🇧🇩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD