1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৬৩ Time View

মোঃ আপেল মিয়া,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাত্রিকালীন মোবাইল-১ আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চারা চাষ করছে। খবর পেয়ে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

এসময় মাটিয়াল আদর্শ বাজার এলাকার মোঃ রওশন আলম ওরফে দেলদার (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫টি ছোট-বড় গাঁজা গাছের চারা এবং ৬টি গাঁজা পাতা ও ডাল জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের মাধ্যমে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD