1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা: ফরিদ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা: ফরিদ - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা: ফরিদ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩৪ Time View
ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা: ফরিদ

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় নাভারণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের করিমালি গ্রামে বেতনা নদীর সংযোগ খালের ব্রীজ নির্মাণের কাজের শুভ উদ্বোধন করলেন যশোর – ২ (চৌগাছা-ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। ২৫ এপ্রিল (শনিবার) বেলা সাড়ে ১২ টার দিকে এ ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী এ এম সাইফুল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু,স্থানীয় বিএনপি নেতা হারুনুর রহমান , নাভারণ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি মোমিনুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নাভারণ ইউনিয়ন পাঁচপুতা বাজারের পাশে খালের উপর ৯.৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ। প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা ও কার্যাদেশ মূল্য ৩৩ লাখ ৮৩ হাজার ২৪৪ টাকা ৫০ পয়সা

ব্রীজ প্রকল্পটি বাস্তবায়ন করবেন : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং তত্বাবধায়ন: উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

এ দিন পাঁচপোতা বাজার থেকে বাগগামী রাস্তার উপরে জরাজীর্ণ ব্রীজটি পরিদর্শন করেন এমপি ডা: ফরিদ। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণকে আশস্ত করেছেন খুবই দ্রুত ব্রীজ প্রকল্পটি সংসদ থেকে পাশ করিয়ে নিয়ে আসবেন।

অপরদিকে একইসময়ে পাঁচপাতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শন করেছেন । স্কুলের উন্নয়ন প্রকল্পের কাজ খুবই অল্প সময়ের মধ্যে সরকারি বরাদ্ধ থেকে পাশ হবে বলে স্কুলের শিক্ষকবৃন্দদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD