নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মধ্যবাজারে অবস্থিত আল-হালাল ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার (২ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফেস্টিভ্যাল-২০২৬”।
ফল ও সবজির পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল এবং বিভিন্ন সবজির মনোমুগ্ধকর প্রদর্শনী সাজানো হয়, যা শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ফল ও সবজির পরিচিতি, পুষ্টিগুণ এবং মানবদেহে এর উপকারিতা নিয়ে উপস্থাপনা করে। এছাড়াও রঙিন স্টল, সৃজনশীল প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। এতে শিক্ষার্থীরা যেমন আনন্দের সঙ্গে শিখতে পারে, তেমনি স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতিও আগ্রহী হয়ে ওঠে।
উল্লেখ্য, হালালাহ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.