1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় আনাই অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় আনাই অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় আনাই অভিযোগ

আতাউর রহমান জসি
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
ঝিকরগাছায় ছেলের হাতে বৃদ্ধ মা জখমের ঘটনায় আনাই অভিযোগ

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে ছেলের হামলায় এক বৃদ্ধ মা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মা।

অভিযোগকারী ফরিদা বেগম (৬০), মৃত মনজেল হকের স্ত্রী। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঝিকরগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শাহিনুর রহমান (৩৫) ও পুত্রবধূ ময়না খাতুন (৩০) দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পুত্রবধূর উসকানিতে তার ছেলে শাহিনুর রহমান হাতে একটি কুড়াল নিয়ে তার মায়ের বসতবাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে কুড়ালের আছাড় দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ও থেঁতলানো জখম হ। একই সময় পুত্রবধূ ময়না খাতুনও লাথি-ঘুষি মেরে তাকে আহত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় বৃদ্ধ মায়ের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যান পুত্রবধূ বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ফরিদা বেগমের চিৎকার শুনে স্থানীয় মিতা খাতুন, নাজমা খাতুনসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান বৃদ্ধ মা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে মাকে মারপিটের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার অর্পনা বিশ্বাস বলেন, বৃদ্ধ মায়ের অভিযোগের বিষয়টি সাথে সাথে বাঁকড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ সাইদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD