1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আতাউর রহমান জসি
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
ঝিকরগাছায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: (১সেপ্টেম্বর )মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্বেগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা মোড় থেকে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয় । র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যৈষ্ঠ রাজনীতিবিদ মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এবং পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন। প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নী বলেন, , বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মুমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লালটু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি/সম্পাদক পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD