1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, কোন কর্তৃত্ব নয়, সহযোগী হিসেবে পূজা মন্ডপ গুলোতে শান্তিশৃঙ্খলা রক্ষায় সেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে।

ঝিকরগাছার অতীত ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে হবে।

তিনি মঙ্গলবার (১৩অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা বিএনপি আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন,আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সকল মানুষের ধর্ম বিশ্বাসের প্রতি আমরাও শ্রদ্ধাশীল। পূজা অনুষ্ঠান আয়োজন নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, উৎসবটি শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের নয়। আমরাও সর্বজনীন শারদীয় দুর্গা উৎসব আয়োজনের সমান অংশীদার।

ঝিকরগাছা প্রেসক্লাব হল রুমে আয়োজিত গুরুত্বপূর্ণ এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ ১১ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সম্প্রীতির এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD