1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো'র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো'র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩০৬ Time View
দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো'র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ায় দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি) বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি বিএটিবি এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে, বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যান ইউনিয়নের অংশগ্রহণে আল্লারদর্গা বিএটিবি অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ এবং সদস্য গিয়াস উদ্দিন, মিলন হোসেন, মোঃ নাজমুল হোসেন, ফরিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন তাদের চাকুরি স্থায়ীকরণ না হলে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন যাবেন তারা। তারা আরো বলেন , বছরের পর বছর স্থায়ী প্রকৃতির কাজ করলেও বিএটিবি তাদের একক নিয়োগ পত্র দেয়নি। বেতন পরিশোধে অনিয়ম, অতিরিক্ত সময় কাজ করিয়ে ওভারটাইম ভাতা না দেওয়া, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য আইনগত সুবিধা থেকে বঞ্চিত করার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের।
একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বছরের পর বছর একই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী প্রকৃতির কাজ করছি,কিন্তু কাগজে-কলমে আমরা ঠিকাদারের শ্রমিক। ফলে কোনো অধিকার চাইতে গেলেই কাজ হারানোর ভয় দেখানো হয়।”
তাঁদের আরও অভিযোগ, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলেও অনেক সময় যথাযথ চিকিৎসা সহায়তা বা ক্ষতিপূরণ পাওয়া যায় না।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, “সব শ্রমিককে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয় এবং তাঁদের পাওনা পরিশোধ করা হয়।”

অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD