1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে- সাবিরা সুলতানা মুন্নিএমপি - দৈনিক সত্যের দর্পণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে- সাবিরা সুলতানা মুন্নিএমপি - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে- সাবিরা সুলতানা মুন্নিএমপি

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩১৩ Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে- সাবিরা সুলতানা মুন্নিএমপি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন খাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (৬ জুলাই-) বিকেল ৫টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সবকথাবলেন।

তিনি তাঁর বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের ভুয়সীপ্রশংসা করেন। এবং, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে জাতীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা, বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজীস ইসলাম রিয়েল এবং কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী ইসলাম তন্নী।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।

অনুষ্ঠানেবেনাপোল পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD