
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় খুন,মাদকেরছড়াছড়ি,ছিনতাই ও আসন্ন ঈদুল আজহা পালনে জননিরাপত্তাকে সমনে রেখে (চৌগাছা -ঝিকরগাছা) যশোর -২ আসনের জাতীয়় সংসদ সদস্য ডা:মসলেহ উদ্দীন ফরিদেরনির্দেশনায় ঝিকরগাছা উপজেলা জামায়াতের এক জরুরী কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিরতে দেশব্যাপি ধর্ষণ, খুন ও ঝিকরগাছা পৌরসভার কৃত্তী পুর গ্রামের আবুহুরাইরা মিমি হত্যায় যারা জড়িত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহবান জানান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, এ্যেসিস্টান্ট সেক্রেটারিদ্বয় শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান,উপজেলা কর্মপরিষদ সদস্য আফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা যুববিভাগ সভাপতি আবিদু রহমান,উপজেলা পেশাজীবি সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, শ্রমিক কল্যান সভাপতি প্রভাষক আলমগীর কবির, হাফেজ মাওলানা রেজাউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মুফতি আবুজাফর, মাওলানা আনারুল ইসলাম প্রমুখ।