
ঝিকরগাছায় সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে দুঃসাহসিক চুরি
ঝিকরগাছায় সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে দুঃসাহসিক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কৃষ্ণনগর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল (১৪ নভেম্বর) রাত আনুমানিক ৩.৩০ মি. সময় সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের বাড়িতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার ইলিয়াসের স্ত্রী জোসনা খাতুন জানান প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল ৯ঃ০০ টার সময় বৈদ্যাতিক লাইট ও অন্যান্য কাজের জন্য বাড়ির প্রধান গেট খুলে ভিতরে ঢোকেন। তারপর ঘরের দরজা খুলতে যেয়ে বুঝতে পারেন ঘরের দরজাটি ভিতর থেকে বন্ধ অবস্থায় আছে। তিনি অনেক চেষ্টা করেও ঘরের ভিতরে ঢুকতে পারেননি। অবশেষে বাড়ির পাশে কবিরুদ্দিনের স্ত্রীর নিকট বিষয়টি খুলে বলেন। এক পর্যায়ে তারা বাড়ির পূর্বদিকে যে দেখতে পান দ্বিতীয় তালার করিডোরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে আছে। এই ঘটনায় তারা বুঝতে পারেন নিঃসন্দেহে বাড়িতে চুরি হয়েছে। এরপর তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে এসে এ ঘটনা প্রত্যক্ষ করে। ঘটনার বিবরণে জানা যায় অধ্যাপক রফিকুল ইসলাম স্বস্ত্রীক ১০-১২ দিন যাবত ঢাকায় অবস্থান করছেন। এই সুযোগে চর চক্র তার দুই তলা বাড়ির করিডোরের দরজার তালা কেটে ঘরের ভেতরে ঢুকে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ির মালিক না থাকাই কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি।
এদিকে ভিডিও ফুটেছে দেখা যায় এ কাজে প্রায় সাত আট জন অংশগ্রহণ করে। সরে জমিনে যেয়ে দেখা যায় ঘরের ভিতরে আলমারি দরজা খোলা এবং কাপড় চোপড় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে।
এ ঘটনায় ঝিকরগাছা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
