1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদে মামাকে হত্যার ঘটনায় আটক-২ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদে মামাকে হত্যার ঘটনায় আটক-২ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদে মামাকে হত্যার ঘটনায় আটক-২

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৪ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ভাগ্নীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইমামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। আটকরা হলেন, মামলার এজাহারভুক্ত একই গ্রামের রাব্বি ও রাকিব।

র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান , তারা ঢাকায় আত্মগোপনে ছিলেন। সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে ইমামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা অভিযোগ করেন, ভাগ্নীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে একদল যুবকের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তদন্তভার যশোর র‍্যাব- ৬ গ্রহণ করে কার্যক্রম শুরু করায় তাদেরকে আটক করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD