
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদের খালু মো. আমিরুল ইসলাম (৭০) আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৬টায় কুষ্টিয়া সদরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনকার্য রবিবার সকাল ৮টায় সম্পন্ন করা হবে।
মো. আমিরুল ইসলামের মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এক শোক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী, অর্থ সম্পাদক মো. আবিদুর রহমান এবং সদস্য রাফিউল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।