
মধ্যনগরে উপজেলা বিএনপির পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি- ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আনিসুল হক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বাশার,বিএনপি নেতা মো.মোশাহিদ তালুকদার, বিএনপির দপ্তর সম্পাদক মো.আশিক মিয়া,বিএনপি নেতা মো.মমিনুল হক বেনু,জেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল,সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল,যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জিয়া,যুবদল নেতা তোয়াসিন আহম্মেদ,মো.জাকারিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.শেখ ফরিদ,মো.বাপ্পী হাসান,শহিদুর রহমান শিপলু,ছাত্রদল নেতা মো.আরিফ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.রুকন উদ্দিন,সদস্য সচিব সাইদুল ইসলাম শেফুল প্রমুখ।
বক্তারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানায়।এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।পথসভা শেষে সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মো.আনিসুল হকসহ মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ আয়াতুল্লাহর গ্রামের বাড়িতে তার আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।