1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৮৭ Time View
ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা,এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক এসব সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ,চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জমায়েতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান , প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সপ্না পারভীন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক-জুয়া নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে গুরুত্বারোপ ,বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি ও নিকাহ রেজিস্টারদের সমন্বয়ে নিয়মিত মিটিং,বাজারদর নিয়ন্ত্রণে রাখতে টাক্সফোর্স গঠন,যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

একই স্থানে পৃথক অনুষ্ঠানে ইনোভেশন কমিটির সভা,তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষন উপজেলা কমিটির দ্বি-মাসিক কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD