1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এমপি-মুন্নি বৃক্ষরোপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়াতে হবে - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এমপি-মুন্নি বৃক্ষরোপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়াতে হবে - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এমপি-মুন্নি বৃক্ষরোপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়াতে হবে

আতাউর রহমান জসি
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এমপি-মুন্নি বৃক্ষরোপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়াতে হবে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাড়ির আঙ্গিনাসহ পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপনের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কৃষি আবাদের উপর গুরুত্বারোপ করে নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন,আমাদের পরিবেশ,প্রকৃতি,জীব ও বৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে হবে ।

সোমবার (০১সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবারের কৃষি প্রযুক্তি মেলায় “জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রদর্শন,আধুনিক কৃষি যন্ত্র ও পণ্য প্রদর্শন, রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শন,ফুল ও ফুলের বাই প্রোডাক্ট,মোবাইল অ্যাপস শেয়ারিং প্রদর্শন,কৃষি সমৃদ্ধ ঝিকরগাছা উপজেলার মানচিত্র প্রদর্শন, জৈব বালাইনাশক প্রদর্শন,উচ্চ মূল্যের নিরাপদ সবজি ও ফল প্রদর্শন, আধুনিক সেচ ব্যবস্থাপনা প্রদর্শন,বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন,ক্লাইমেট ইস্মার্ট স্কুল ও ক্লাব প্রদর্শন ইত্যাদি প্রদর্শিত হয়।

বৈরী আবহাওয়ার কারণে পরে অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এখানে পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,এরা দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারকারী। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অনলাইন জুয়া,মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,উপ পরিদর্শক (তদন্ত) মো: ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম,, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, সফল কৃষক আশরাফুল আলম রিপন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মো: অহিদুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ,উদ্যোক্তা কৃষকবৃন্দ ও সুধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD