1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় সামাজিক যোগাযোগে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় সামাজিক যোগাযোগে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় সামাজিক যোগাযোগে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৪৮৮ Time View
কাউনিয়ায় সামাজিক যোগাযোগে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কাউনিয়ায় সামাজিক যোগাযোগে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কাউনিয়া, রংপুর প্রতিনিধি-  রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. সোহেল রানা। গতকাল শনিবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে কেওয়াইউএসডিও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ভুয়া অপপ্রচার রোধ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবীতে ভুক্তভোগী সোহেল রহমান এ অভিযোগ করেন। তিনি ওই এলাকার মো. সোলায়মান মিয়ার ছেলে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মো. সোহেল রানা অভিযোগ করেন, গত ২২ আগষ্ট ২০২৪  তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামের ফেসবুক আইডি হ্যাক করে কতিপয় ব্যক্তি উদ্দ্যেশ্য প্রণোদিত হয়ে মনগড়া মিথ্যা ও ভুল তথ্য দিয়ে  সাম্প্রদায়িক ও ইসলাম বিরোধী পোষ্ট করেন। যার স্কীনসট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন। যা আমার দ্বারা সংঘটিত হয়নি। ইতোমধ্যে এ বিষয়ে আমি কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছি। তিনি বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমার বাবা বিগত দিনে ইমামতি কাজে যুক্ত ছিলেন এবং এখনো ইসলামী শরীয়া  মোতাবেক আমি ও আমার পরিবার নিয়মিত নামাজ- রোজা করে আসছি। এছাড়া আমি বিগত চৌদ্দবছর যাবৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি। কিন্তু কিছু ব্যক্তি ঈর্ষান্বিত ভাবে নিজ কার্য চরিতার্থ করতে আমার ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার করে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন। সেই সাথে প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবী করেন। এ সময় সোহেল রানার বাবা মো. সোলায়মান মিয়া ও তার স্ত্রী মোছা. কামরুন্নাহার কেয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD