1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় - দৈনিক সত্যের দর্পণ ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৮০ Time View
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

নওগাঁ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল ও নেটিজেনরা। তারা বলছেন, একজন নারীর সম্মান শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মানের সঙ্গেও জড়িত।

সোমবার (১২ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে “Masud Rana” নামের একটি ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি প্রকাশিত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, “মাসুদ” নামের ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে চলাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার-এর ঘনিষ্ঠ পরিচয়ে দীর্ঘদিন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মতের অমিল বা সমালোচনা থাকতেই পারে, তবে একজন শিক্ষককে নিয়ে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও নারীবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড; তার সম্মানহানি মানে পুরো শিক্ষক সমাজকে অপমান করা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, “সাংবাদিকতার নাম ব্যবহার করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উল্টো দেখে নেওয়ার হুমকি দেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, সাইবার বুলিং আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জোরালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD