
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের নেতৃত্বে
সাক্ষাৎকালে উপস্থিত উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, নায়েবে আমীর হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো. আলমগীর কবীর উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত ইউএনও এম. সাইফুল্লাহকে ঝিকরগাছা উপজেলায় দায়িত্ব গ্রহণ করায় জামায়াত নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এম. সাইফুল্লাহ গত ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।