1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫৪ Time View
ঝিকরগাছা পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন, কর্মশালার সভাপতিত্ব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা ও সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার।

বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উক্ত প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম,পরিবেশ বিশেষজ্ঞ

মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার,

আর্কিটেক ফারহানা ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার,

ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

এসময় দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD