
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
“সুরক্ষিতভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ ”
এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিকরগাছায় উদযাপিত হলো ভূমি সেবা মেলা ২০২৬।
১৯ মে সকাল ১১ টায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনার আওতায় ঝিকরগাছা ভূমি অফিস চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। তিনি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ,জবাবদিহিতা,সামাজিক নানা জটিলতা এড়াতে ও শৃঙ্খলা ফিরাতে এ মেলার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরেন।
ঝিকরগাছা ইউনিয়ন ও পৌর ভূমি সহকারি কর্মকর্তা আখতারুজ্জামান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা এমপি) প্রতিনিধি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, খাদ্য কর্মকর্তা ফাতেমা খাতুন ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা ইউনিয়ন ভূমি কর্মকর্তা পারভিন নাহার, ভূমি কর্মকর্তা সাইফুল আজম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট – ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপকারভোগী সূধীবৃন্দ।