1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ Time View
কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের মোঃ মহাবুল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন(৩০) নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ মুন্নির মা মুসলিমা খাতুন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২ টায় মুসলিমা খাতুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুসলিমা ও মুসলিমার ভাই সুজন আলী বলেন, গত ২৬ মে আমার মেয়ে মুন্নি খাতুন ফোন কলে জানায়, তাকে তার স্বামী মাহবুল ইসলাম প্রচুর মারধর করেছে। পরে আমরা মুন্নিকে আনতে গেলে আমাদের-কেও অপমান করে মাহবুল। আমরা চলে আসলে আমাদের ফোনকলে জানানো হয় মুন্নি ও তার আট বছর বয়সী মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক।খোঁজাখুজির পরে মুন্নিকেনা পেয়ে দৌলতপুর থানায় নিখোঁজ জিডি করতে গেলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জিডি না নিয়ে একটি অভিযোগ দিতে বলেন। অভিযোগ দেওয়ার আজ ১০ দিন অতিবাহিত হলেও আমার মেয়ের কোন সন্ধান আমরা পাই নাই। আমাদের ধারনা আমার মেয়ে মুন্নিকে হত্যা করে তার লাশ গুম করে রেখেছে তার স্বামী পরিবার।

এদিকে এলাকাবাসী ও নিখোঁজ মুন্নি খাতুনের মায়ের পরিবারের লোকজন প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD