1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৪৯ Time View
ঝিকরগাছায় আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে পল্লী পুনর্গঠন ফাউন্ডেশন (আর আর এফ) এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আরআরএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল মান্নানের সঞ্চালনায কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে কৃষি উদ্যোক্তাদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র রিজিওনাল প্রোগ্রাম অফিসার মনিরা সুলতানা। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার

আব্দুর রহিম, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার যশোর’র বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মেজবাহুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার। বক্তব্য রাখেন সাংবাদিক প্রতিনিধি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কৃষক প্রতিনিধি সফল উদ্যোক্তা মনজুর আলম, ফুল রপ্তানি কারক তরুণ কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন, নারী কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম, তাহমিনা আক্তার লিমা ও রাবেয়া খাতুন।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন ,সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, ব্যাংক প্রতিনিধি, কৃষক প্রতিনিধি সহ নারী উদ্যোক্তা সমবায় সমিতির সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় প্রকল্প চাষীদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু বন্ধব সবজি ও ফুলের উৎপাদন, বাজারজাতকরণ,ভ্যালু চেইনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া উৎপাদিত সবজি ও ফুল যাতে নষ্ট না হয় সঠিকভাবে বাজারে ভালো দামে বিক্রি করতে পারে এ ব্যাপারে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর আর এফ কে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় নতুন নতুন জাত উদ্ভাবন, ফুলের বাই প্রোডাক্ট, গ্রেডিং পদ্ধতি, যারবারা ফুলের পাতার রস থেকে স্প্রে ও জৈব সার তৈরির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জলবায়ু বান্ধব সবজি ও ফুল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD