1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বৃক্ষরোপণ সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পূর্ণ বাস্তবায়নের জন্য প্রচারণা কর্মসূচি উলসী সৃজনী সংঘের বাস্তবায়নে বৃক্ষরোপণ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। (২৪ আগস্ট) সোমবার সকালে বদর উদ্দিন মুসলীম (বিএম) হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের ফিড codinator বরেন্দ্র নাথ শীল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ , সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহরুহা আকবর শিল্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ঝিকরগাছা বি এম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান রনি। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক, ঝিকরগাছা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দিন। ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ নারী যুব সামাজিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দশটি স্কুল ও মাদ্রাসায় আম কাঁঠাল ,কদবেল মেহগনি, আমলকি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ টি করে গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD