
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের জয়রামপুর গ্রামের আসাদ হোসেনের পুত্র এবং নতুনহাট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন)দুপুরে পাশের গ্রামের কুলিয়া গোবিন্দপুর মাঠের একটি জামগাছে জাম পাড়তে গিয়ে সে পড়ে যায়। তৎক্ষণাৎস্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহতের চাচা সাজ্জাদ হোসেন জানান,হাসপাতালে ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।