1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৯৩ Time View
ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ শনিবার (১১ জুলাই) যশোরের ঝিকরগাছা উপজেলার আদ-দ্বীন রোডস্থ ডায়মন্ড প্লাজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ আবু মুছা মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল মোমিন সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং যশোর পবিস-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম গোলাম কাদীর। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিসিডিএস যশোর জেলা শাখার সভাপতি এ. এম. জামাল উদ্দিন বিলু।
সভাপতির বক্তব্যে মোঃ আবু মুছা মিন্টু বলেন, বিসিডিএস শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি সদস্যদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বিসিডিএসকে আরও শক্তিশালী করবে। তিনি ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সততা বজায় রেখে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান আলোচকের বক্তব্যে এ. এম. জামাল উদ্দিন বিলু বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি কোনো একক ব্যক্তির মধ্যে নয়; বরং ঐক্য, শৃঙ্খলা, সততা এবং সদস্যদের পারস্পরিক আস্থার মধ্যেই নিহিত। তিনি বলেন, যশোর জেলা বিসিডিএস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, “নেতৃত্ব কোনো পদ নয়, নেতৃত্ব হলো দায়িত্ব। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিসিডিএস দেশের অন্যতম আদর্শ সংগঠনে পরিণত হবে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি, আইন মেনে ব্যবসা পরিচালনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এ সময় যশোর জেলা শাখার সদস্য জনাব আজম মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের ঐক্য, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বিসিডিএসকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রম, সদস্য কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মিলনমেলায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে মতবিনিময়, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে পাঠ করেন বাসস্ট্যান্ডের জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শুকুর আলী, এবং গীতা পাঠ করেন গোলক পাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD