1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৩৯ Time View

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে দৌলতপুর বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক, দৌলতপুরের কৃতি সন্তান শরিফ উদ্দিন জুয়েলের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল।

গাছ লাগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল,  রাজিব কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক রাসেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজদার হোসেন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী ও আনন্দ হক।

এছাড়াও দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ পরামানিক, যুব নেতা উজ্জল হোসেন, আসাদুল হক, আব্দুল কুদ্দুস, সবুজ হোসেন, তৈমুর লং, রিপন আলী, ইসারত আলী,  উপজেলা সমবায় দলের সদস্য সচিব তারা চাঁদ, পিয়ারপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মাহাবুল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD