1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫২ Time View
নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৩ পরিবহন চালককে জরিমানা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ এবং পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD