1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় নজরুল বর্ষ-উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় নজরুল বর্ষ-উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় নজরুল বর্ষ-উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
ঝিকরগাছায় নজরুল বর্ষ-উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি, দ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি উল্লেখ করে কবির উল্লেখযোগ্য কাব্য ও সাহিত্য গ্রন্থ সমূহের কালজয়ী লেখনির উদ্ধৃতি করে স্মৃতিচারনামূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন,শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কে এম বদিয়ার রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।উপজেলা একাডেমিক সুপারভাইজার এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও সম্মিলনী মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী,ছাত্র প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সুশীল সমাজের নেতৃবৃন্দসহ,সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD