
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। (১৮ মে) সোমবার বিকেলে যশোরের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে কৃষি জমি খনন করে মাটি বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দীন মোহাম্মদের পুত্র মোঃ মুস্তাফিজুর রহমান ভূমি মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থ দন্ড আরোপ করা হয়েছে। এবং এ বিষয়ে তাকে সতর্ক প্রদান করা হয়।
এছাড়া নাভারন ইউনিয়নে বাইশা এলাকায় লরি ট্রাক্টরে মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি ফেলে নষ্ট ও পরিবেশ দূষণ করার অভিযোগে অত্র স্থানে অভিযান পরিচালনা করা হয়। সে সময় উক্ত স্থান থেকেএক্সকেভেটর ও মাটির ট্রাক জব্দ করা হয়েছে।কৃষি জমি ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ সবুজ পৃথিবী গড়তে সহায়ক হবে। এসময় ঝিকরগাছা থানার একদল চৌকস পুলিশ উপস্থিত ছিলেন।