
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যেপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) লাউজানী আল – হেলাল কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও গকর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, হা:রেজাউল ইসলাম, মুফতি আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সবুজ হোসেন প্রমুখ।